কামারহাটিতে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির সমর্থনে প্রচারে অভিনেত্রী উষসী চক্রবর্তী
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বামেদের প্রচারে নয়া মাত্রা যোগ করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির সমর্থনে এলাকায় নেমে সরাসরি জনসংযোগে অংশ নেন তিনি।
এদিন কামারহাটির বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেয়াল লিখন, প্রচার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় উষসী চক্রবর্তীকে। বামপন্থী ঘাঁটি শক্ত করে বিপুল ভোটে মানস মুখার্জিকে বিধানসভায় পাঠানোর আহ্বান জানান তিনি।
প্রচারের সময় তিনি মানুষের কাছে পৌঁছে সিপিআইএমের পক্ষে সমর্থন চাইতে দেখা যায়। তাঁর এই উপস্থিতি এলাকায় বামেদের প্রচারে নতুন উৎসাহ এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।