উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শশী পাঁজার বাড়ি হামলা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য বিজেপি-তৃণমূলের

Mar 16, 2026 - 13:06
 14
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শশী পাঁজার বাড়ি হামলা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য বিজেপি-তৃণমূলের

,

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “কতদিন কে বরদাস্ত করবে। যা হয়েছে তার পাল্টা হয়েছে। ইটের জবাব পাটকেল হয়েছে। তৃণমূলের গুন্ডাদের বোঝা উচিত, তারা মারলে কেউ চুপ করে বসে থাকবে না।” তিনি আরও দাবি করেন, “যদি আমাদের গাড়িতে বোমা থাকত, তাহলে কি শশী পাঁজার বাড়ি থাকত? সব উড়ে যেত। একজন মহিলা হয়ে উনি যা করেছেন, তা ঠিক নয়।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ের দাবি, শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। তাঁর বক্তব্য, বিজেপির একটি কার্যালয় ওই এলাকার কাছেই রয়েছে এবং সেখান থেকেই হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে তিনি তীব্র ভাষায় নিন্দা করেন।

সৌগত রায় আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি যে প্রকল্পের ঘোষণা করেছেন, তা কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে তার কোনো ফল মিলবে না।

এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে অর্জুন সিং দাবি করেন, দিল্লি থেকে যে টাকা আসে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালানোর চেষ্টা করেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের নামে বহু প্রকল্প দেখানো হলেও সেগুলির মূল অর্থ কেন্দ্রের তরফ থেকেই আসে।