উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী, দেওয়া হল না পরীক্ষা

Feb 13, 2026 - 00:17
 16
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী, দেওয়া হল না পরীক্ষা

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। দেওয়া হল না তাঁর পরীক্ষা। বর্তমান ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন। এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি বিভাগ থেকে। ধপধপি হাইস্কুলের ছাত্রী আফসানা খাতুনের পরীক্ষার সিট পড়েছিল বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে। আফসানা খাতুনের অভিভাবক বলেন, বৃহস্পতিবার সকালে যথারীতি বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে সে পরীক্ষা দিতে যায়। তখন কোন অসুবিধায় হয়নি। কেন্দ্রে ঢোকার পর হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। তড়িঘড়ি রাসমণি বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন ও স্যালাইন দিয়ে চিকিৎসা শুরু করেন। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরা ছাত্রীর বাড়িতে খবর দেন। ছাত্রীর অভিভাবকরা হাসপাতালে আসেন। বিকেল পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলে। চিকিৎসকরা জানান, অত্যধিক টেনশনের ফলে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে। দুপুরের পরে ছাত্রীটির জ্ঞান আছে। সে সাংবাদিককে জানায় পরের পরীক্ষাগুলো দিতে পারবে। ছাত্রীটির মা আমিনা বিবি লস্কর জানান, বাড়ি থেকে বেরোনোর সময় তার কোনও সমস্যা ছিল না। স্কুলে পরীক্ষা দিতে এসে টেনশনে অজ্ঞান হারিয়ে ফেলে।