সিইও দফতরের সামনে উত্তেজনা, অভিষেকের আগমনের আগে বিক্ষোভে তৃণমূল কর্মী ও বিএলওরা
কলকাতার সিইও দফতরের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনের আগেই উত্তেজনা ছড়াল। নির্বাচন কমিশনের অফিস সংলগ্ন স্ট্যান্ড রোডে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ও বিএলও রক্ষা কমিটির সদস্যরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতে দলীয় পতাকা নিয়ে কর্মী-সমর্থকরা নির্বাচন কমিশনের শিপিং কর্পোরেশন ভবনের বাইরে জড়ো হন এবং বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের স্ট্যান্ড রোডের ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেডে উঠে প্রতিবাদ জানান।
তাদের মূল দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানতে হবে এবং দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সন্ধ্যা