“শুভেন্দু অধিকারী দাঁড়ালেও হারাতাম”—বালিতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর

Mar 23, 2026 - 09:25
 11
“শুভেন্দু অধিকারী দাঁড়ালেও হারাতাম”—বালিতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর

বালি, হাওড়া: বালি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। বিজেপি প্রার্থী নির্বাচন ঘিরে দলের অন্দরে ‘বহিরাগত’ ইস্যুতে যখন ক্ষোভ বাড়ছে, সেই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বালি বিধানসভা থেকে বিজেপি যদি শুভেন্দু অধিকারী-কেও প্রার্থী করত, তাকেও আমি হারিয়ে জয় ছিনিয়ে আনতাম। বালির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন এবং ঘরের ছেলের পাশেই আছেন।”

বিজেপির অন্দরের কোন্দল নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, বিজেপির কর্মী-সমর্থকরাই নিজেদের প্রার্থী সঞ্জয় সিং-কে মেনে নিতে পারছেন না। এর ফলে দলের ভিতরেই ভাঙন তৈরি হয়েছে।

কৈলাস মিশ্র আরও দাবি করেন, বিজেপির বহু বিক্ষুব্ধ কর্মী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনেকে তাঁদের সমর্থনও জানাচ্ছেন।

সব মিলিয়ে, বালি বিধানসভায় রাজনৈতিক তরজা ক্রমশ চরমে উঠছে। নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা দাবিতে লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।