লক্ষ্মীর ভাণ্ডার’ বদলে নতুন নামের ইঙ্গিত, ৩০০০ টাকার প্রতিশ্রুতি হুমায়ূন কবীরের

Apr 9, 2026 - 10:13
 13

ভোটের আগে চর্চায় উঠে এল নতুন রাজনৈতিক মন্তব্য। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিতর্কে জড়ালেন হুমায়ূন কবীর। তাঁর বক্তব্য, “লক্ষ্মীর ভাণ্ডার নাম কেটে উড়িয়ে দেব, নাম রাখব মায়েদের সুবিধা—হিন্দুদেরও মা, মুসলিমদেরও মা।”

এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে মায়েদের জন্য ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

ভোটের আগে এমন প্রতিশ্রুতি ও মন্তব্যে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।