ভোট দিলেন শুভেন্দু অধিকারী, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নন্দীগ্রামের প্রার্থী
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন।
ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর সময় তাঁকে হাসিমুখেই দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে তিনি জানান, জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।
নির্বাচনের দিন সকাল থেকেই এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে খবর।