ভোটের আগে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, বন্ধ সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, ভোটের তিনদিন আগে থেকেই সিভিক ভলান্টিয়ারদের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। শুধু তাই নয়, ভোটের দিন সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকেও ব্যবহার করা যাবে না।
নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ভোট গ্রহণের পরদিন পর্যন্তও সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকার ফলে ভোট পরিচালনায় প্রশাসনিক কাঠামোয় কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপে নির্বাচনী পরিবেশ আরও নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।