বীরভূমের বোলপুর ও ময়ূরেশ্বরে প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টির, ভোটের আগেই চর্চা তুঙ্গে

Mar 5, 2026 - 08:36
 6
বীরভূমের বোলপুর ও ময়ূরেশ্বরে প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টির, ভোটের আগেই চর্চা তুঙ্গে

বীরভূমের বোলপুর ও ময়ূরেশ্বরে প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টির, ভোটের আগেই চর্চা তুঙ্গে

বীরভূম: ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে তার আগেই দুইটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল জনতা উন্নয়ন পার্টি। মঙ্গলবার বীরভূমে এসে দলের শীর্ষ নেতা হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর বিধানসভা কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সারোয়ার্দি। অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন।

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও আগেভাগেই প্রার্থী নাম প্রকাশ করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতেই এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

এখন দেখার বিষয়, কবে আনুষ্ঠানিকভাবে ভোটের সূচি ঘোষণা করে ভারতীয় নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল কবে তাদের প্রার্থীদের নাম সামনে আনে। তার উপরেই নির্ভর করবে নির্বাচনী লড়াই কতটা জমে ওঠে।