নন্দীগ্রামে ভোট বয়কটের হুঁশিয়ারি, রাস্তা না হওয়ায় ক্ষোভে গ্রামবাসীরা

Apr 11, 2026 - 16:41
 6
নন্দীগ্রামে ভোট বয়কটের হুঁশিয়ারি, রাস্তা না হওয়ায় ক্ষোভে গ্রামবাসীরা

ভোটের মুখে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৪ নম্বর বুথে রাস্তা নির্মাণের দাবিতে ভোেট বয়কটের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এলাকায় পোস্টার ঝুলিয়ে সেই বার্তা দেওয়া হয়েছে, যা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ক্ষোভে ফুঁসছেন তাঁরা। তাঁদের সাফ বক্তব্য-রাস্তা না হলে ভোেটও নয়।

এই ইস্যুতে বিজেপির অভিযোগ, এলাকার উন্নয়নে ব্যর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল আলিম আল্লাজি। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য, প্রধান, বিধায়ক ও সাংসদ-সবাই বিজেপির, তাই উন্নয়ন না হওয়ার দায় তাদেরই নিতে হবে।

শাসক ও বিরোধীদের পারস্পরিক দোষারোপের মাঝে সমস্যার সমাধান এখনও অধরাই। ভোটের আগে গ্রামবাসীদের এই বয়কটের হুঁশিয়ারি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত রাস্তার দাবি পূরণ হয় কিনা, নাকি বয়কটের সিদ্ধান্তেই অনড় থাকেন স্থানীয়রা।