কলকাতায় পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: নির্বাচনের আগে রাজ্য সরকারের বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধির পর এবার পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক সাম্মানিক ভাতা বাড়ানো হলো। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন। তিনি জানান, পুরোহিত ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে যথাযথভাবে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনও রাজ্য সরকার অনুমোদন করেছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পুরোহিত ও মুয়াজ্জিনদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।