কর্মীসভা শেষে কালী মন্দিরে পুজো, বড় মহুলায় তৃণমূলের সভায় সাংসদ শতাব্দী রায়
বীরভূম: নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে বীরভূমের করীধা অঞ্চলের বড় মহুলা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল কর্মীসভা। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়।
সভায় যোগ দেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা। দলীয় সূত্রে জানা যায়, সংগঠন শক্তিশালী করা, বুথভিত্তিক প্রস্তুতি এবং আসন্ন নির্বাচনে কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মীসভা শেষে বড় মহুলা গ্রামের কালী মন্দিরে পুজো দেন সাংসদ শতাব্দী রায়। মন্দিরে প্রার্থনা করে এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের মঙ্গল কামনা করেন তিনি।
গ্রামাঞ্চলে এই কর্মীসভা ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নির্বাচনের আগে এই উদ্যোগকে সংগঠনকে আরও সুসংহত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।