হোলিতে বড় ঘোষণা, বিনামূল্যে এলপিজি সিলিন্ডার ও অ্যাকাউন্টে ৮৫৩ টাকা
হোলি উপলক্ষে বড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি পরিচালিত দিল্লি সরকার। রাজধানীর বাসিন্দাদের জন্য বিনামূল্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৮৫৩ টাকা পাঠানো হবে বলেও ঘোষণা করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, হোলির দিন থেকেই এই প্রকল্প কার্যকর হবে। ৪ মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি, তার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।সরকারি ঘোষণায় জানানো হয়েছে, প্রত্যক্ষ হস্তান্তর পদ্ধতির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। একটি সিলিন্ডারের নির্ধারিত মূল্য হিসেবে ৮৫৩ টাকা অ্যাকাউন্টে জমা পড়বে।
এই প্রকল্পের আওতায় সমস্ত রেশন কার্ডধারী পরিবার উপকৃত হবেন বলে জানানো হয়েছে। হোলির আনন্দ আরও বাড়াতেই এই উদ্যোগ বলে দাবি রাজ্য সরকারের।
উৎসবের মরশুমে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দিল্লির সাধারণ মানুষ।