সাগরদ্বীপে উন্নয়নের জোয়ারে আস্থা, ফের বঙ্কিমচন্দ্র হাজরাকেই চাইছেন বাসিন্দারা

Mar 21, 2026 - 10:33
 20
সাগরদ্বীপে উন্নয়নের জোয়ারে আস্থা, ফের বঙ্কিমচন্দ্র হাজরাকেই চাইছেন বাসিন্দারা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে স্পষ্ট, উন্নয়নের ইস্যুতেই তারা তাদের অবস্থান নির্ধারণ করছেন। এলাকার সাধারণ মানুষের মতে, গত কয়েক বছরে সাগরদ্বীপের সামগ্রিক চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বাসিন্দাদের দাবি, উন্নত রাস্তাঘাট, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার মতো মৌলিক সুবিধাগুলি এখন অনেকটাই নিশ্চিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তারা ফের তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় দেখতে চান বলে জানিয়েছেন।

বিশেষ করে বর্তমান বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, সহজলভ্যতা এবং মানুষের পাশে থাকার মানসিকতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মত তাঁদের।

এক বাসিন্দার কথায়, “সাগরের উন্নয়ন মানেই বঙ্কিম বাবু। আমরা তাঁকেই আবার বিধায়ক হিসেবে দেখতে চাই।” সব মিলিয়ে, উন্নয়নের ইস্যুকে সামনে রেখেই নির্বাচনের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন সাগরদ্বীপের বাসিন্দারা।