শিলিগুড়িতে ভোট জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য, 'ভোট দিয়ে দেওয়া হয়েছে' শুনে ক্ষোভ প্রথমবারের ভোটারের

Apr 24, 2026 - 15:37
 9
শিলিগুড়িতে ভোট জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য, 'ভোট দিয়ে দেওয়া হয়েছে' শুনে ক্ষোভ প্রথমবারের ভোটারের

উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়।

প্রথমবারের ভোটার কাজল দাস এদিন তাঁর বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন, তাঁর ভোেট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এই সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। বিষয়টি জানতে পেরে তিনি কাজল দাসের সঙ্গে কথা বলেন এবং তাঁকে নিয়ে পুনরায় বুথে প্রবেশ করেন।

পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটার স্লিপ অন্যের হাতে পড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগ উঠেছে, এটি নির্বাচন ব্যবস্থার গাফিলতির ফল।

ঘটনাটি নিয়ে শংকর ঘোষ এসডিওর সঙ্গেও কথা বলেন এবং কীভাবে ওই ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায়, তা নিয়ে উদ্যোগ নেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে