রেফারির সঙ্গে তর্ক, খারাপ কথা! বিশ্বকাপ শেষ হলেই কোচ, ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফিফা

Jul 18, 2026 - 14:14
 3
রেফারির সঙ্গে তর্ক, খারাপ কথা! বিশ্বকাপ শেষ হলেই কোচ, ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফিফা

চলতি বিশ্বকাপে অনেক ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ম্যাচ পরিচালনা নিয়ে বিরক্তি প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ এবং ফুটবলারেরা। বিশ্বকাপ শেষ হলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, সুইৎজ়ারল্যান্ডের ফুটবলার ম্যানুয়েল আকাঞ্জি, মিশরের কোচ হোসাম হাসান, এমনকি লিয়োনেল মেসিকেও রেফারির বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে। অনেকে প্রকাশ্যে রেফারির সামনেই তাঁর সঙ্গে তর্ক করেছেন। আবার অনেকে সংবাদমাধ্যমের সামনে রেফারিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ফিফার নজরদারি থেকে কেউ ছাড় পাবেন না।এই মুহূর্তে কোনও ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানাতে চায়নি ফিফা। তবে প্রতিযোগিতার পরেই তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। রেফারিদের রিপোর্ট এবং আরও কিছু বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পরেও অনেক সদস্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের কোচ বলেছিলেন, “চতুর্থ এবং পঞ্চম রেফারি ভাল ছিলেন। কিন্তু মাঠে যিনি ম্যাচ পরিচালনা করছিলেন, তিনি কি সত্যিই সেমিফাইনাল খেলানোর যোগ্য?” মেক্সিকোর বিরুদ্ধে জেতার পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল রেফারিকে নিয়ে বলেছিলেন, “উনি একেবারেই ভাল খেলাননি। যে কোনও মুহূর্তে যে কোনও দলকে ছিটকে দিতে পারেন।”