জামাইষষ্ঠীর জন্য শ্বশুরবাড়ি যাওয়াতে বাড়ি থেকে চুরি হয়ে গেল গহনা ও নগদ টাকা।

Jun 24, 2026 - 12:34
 16
জামাইষষ্ঠীর জন্য শ্বশুরবাড়ি যাওয়াতে বাড়ি থেকে চুরি হয়ে গেল গহনা ও নগদ টাকা।

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শুক্রবার রবিবার রাতে বাড়ি আসেন তখন দেখেন বাড়ির গ্রিলের তালা ভাঙ্গা ঘরের দরজা তালাভাঙ্গা ঘরের মধ্যে আলমারির তালা ভেঙে জিনিস পত্র কাপড় চোপড় লণ্ডভণ্ড করে সোনার গহনা নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর পশ্চিম মাধবপুরের মলয় বাছার বাড়িতে। তিনি সাংবাদিকদের জানান 

 শুক্রবার মলয় বাছার ও তার স্ত্রী ও কন্যাকে নিয়ে জামাইষষ্ঠীতে শশুর বাড়ি গিয়েছিলেন। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ফিরে আসার সময় বাড়িতে দেখেন আলমারি, বক্স খাট থেকে বিভিন্ন ঘরের জিনিসপত্র খোলামেলা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি বাড়ির গেটের তালা ভেঙে সেই তালা গুলো তারা সেখানে রাখেনি। 

 বাড়িতে সমস্ত কিছু গয়নাগাটি ও নগদ টাকা নিয়ে চলে গেছে চোরের দল। প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় দোষীদের দল। নগদ আলমারিতে ৩০ হাজার টাকা ছিল এবং বক্স খাটের ভেতর ভাঁড়ের মধ্যে প্রায় ২০ হাজার টাকা ছিল তা কিছুই দেখা যাচ্ছে না। স্ত্রীর হাতের চুরি কানের দুল সোনার গহনা ইত্যাদি নিয়ে যায়।

 মলয় বাবু সাথে সাথে সেই অবস্থায় বারুইপুর থানায় অভিযোগ করে। বারুইপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে মলয় বাবুর বাড়িতে আছে এবং তদন্ত শুরু করে। 

মলয় বাছার আরো জানান রবিবার সকাল পর্যন্ত পাশের বাড়িতে থাকা তার ভাই ডেকেছে বাড়ির দরজার গ্রিল ঠিক ছিল। কিন্তু সন্ধ্যায় মলয় বাবু শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে দেখে বাড়ির দরজার গ্রিলের তালা ভাঙ্গা। সোনার দুল ও হাতে চুড়ি মিলিয়ে প্রায় দেড় লাখ সোনার গহনা পাশাপাশি মলয় বাবুর কন্যার জমান তিরিশ হাজার টাকা ক্যাশ ও সব মিলে প্রায় ৫০ হাজার টাকার মত ক্যাশ নিয়ে যায়। পুলিশ আশেপাশে বাড়ি ও রাস্তার সিসিটিভি ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখছে।