বারুইপুর ফুলতলা ত্রাণ সামগ্রী উদ্ধার বিতর্কে সাংবাদিক বৈঠকে বিজেপির অভিযোগ নস্যাৎ।

Jun 19, 2026 - 13:25
 9
বারুইপুর ফুলতলা ত্রাণ সামগ্রী উদ্ধার বিতর্কে সাংবাদিক বৈঠকে বিজেপির অভিযোগ নস্যাৎ।

 *প্রদীপ কুমার সিংহ *বারুইপুর* বুধবার বিকালে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা এলাকায় বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদারের গোডাউন থেকে বহু ত্রাণ সামগ্রিক উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই ত্রাণ সামগ্রিক উদ্ধার করতে আসে জয় নগরে এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জয়নগর থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। যখন এই ত্রাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে তখন কিছু উৎসাহী মানুষ ও বিজেপির কর্মীরা উপস্থিত ছিল। তারা এই ত্রান সামগ্রিক দেখে বলে বারুইপুর পূর্ব বিধানসভায় কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার দুর্নীতি টাকা বস্তার মধ্যে করে গোডাউনে রেখেছিল। আর সেই টাকার বস্তা পুলিশ এসে উদ্ধার করে। এমন ই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি বিধায়ক বিভাস সরদারকে ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তীকে এবং তৃণমূলের বেশ কিছু নেতার গ্রেফতারের দাবি ওঠে।

 এই খবর ছড়িয়ে পড়তে এলাকার বিধায়ক বিভাস সরদার রাত্রেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ত্রান সামগ্রীক অ্যালটমেন্ট হয়েছিল ১১-২-২০২৬ তারিখে। সেই মাল এই বিধানসভার ত্রাণ গোডাউনে আসে ২৫-২-২০২৬ তারিখে। প্রাণ সামগ্রিক ত্রিপল প্রায় ৯০ শতাংশ বিলি হয়েছিল, কাপড়, লুঙ্গি,চাদর,বাচ্চাদের ড্রেস প্রায় ৭০ শতাংশ বিলি হয়েছিল, কিন্তু গরম পড়ে যাওয়ায় শীতের ব্ল্যাঙ্কেট গুলোই বিতরণ সম্ভব হয়নি। শীতের কম্বল রয়ে যায় গোডাউনে। এই আনডিস্ট্রিবিউট স্টক সম্পর্কে সম্মানীয় বিধায়ক লিখিতভাবে বারুইপুর এবং জয়নগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের জানিয়েছিলেন।সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসককে ও জানিয়েছিলেন এবং বারুইপুরে এসডিও লিখিত চিঠি দিয়ে ত্রান সামগ্রিক স্টক সম্বন্ধে জানিয়ে ছিলেন। পরবর্তীকালে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ৬/২/২৬ তারিখে নির্দেশ দেযন যেসব ত্রাণ সামগ্রিক আনস্ট্রিবিউট আছে তা তুলে নেবেন। সেই মতাবেক ১৭/৬/২০২৬ তারিখে অর্থাৎ বুধবার দিন বিকালে জয়নগর ১ নম্বরের সমষ্টি উন্নয়ন আধিকারী এবং BDMO সহযোগিতায় সেই প্রাণের সামগ্রিক তুলে নিয়ে যায়।

 এই সম্বন্ধে বারুইপুরে পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে বলেন যে সব প্রাণ সামগ্রিক বুধবার বিকালে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের গোডাউন থেকে তুলে নিয়ে যায়। সেইগুলি চিঠি দিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক বারুইপুর ও জয়নগর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারীকে জানিয়েছিলেন বিধায়ক বিভাস সরদার। সেই মোতাবেক জয়নগর ১ নম্বর সমস্ত উন্নয়ন আধিকারিক ও BDMO আধিকারিক এবং জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ত্রাণ সামগ্রিক অক্ষত অবস্থায় তুলে করে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রচার করেছে বিজেপির পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে তা পুরোটাই মিথ্যে।