বারুইপুরে বুলডোজার দিয়ে ঘর ভাঙ্গা চালু হয়ে গেল।

Jun 17, 2026 - 13:12
 4
বারুইপুরে বুলডোজার দিয়ে ঘর ভাঙ্গা চালু হয়ে গেল।

*প্রদীপ কুমার সিংহ*

*বারুইপুর* পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা পশ্চিম বাংলার বিভিন্ন নির্বাচনে ভাসনে বুলডোজারের কথা উল্লেখ করেছিল। বিধানসভা নির্বাচনের পরে পালা বদলের পর কলকাতা শহরে কিছু বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে বুলডোজার ব্যবহার করেছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু এই বুলডোজার আস্তে আস্তে বিভিন্ন জেলায় ঢুকে পড়ছে।কয়েকদিন আগে মল্লিকপুরের স্টেশনে হকার উচ্ছেদ করার সময় বুলডোজার চালিয়ে হকারদের উচ্ছেদ করা হয়। তখন অবশ্য হকার ও এলাকার সাধারণ মানুষ প্রতিরোধ করায় বুলডোজার চালানো বন্ধ হয়েছিল। কিন্তু মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ওড়োঞ্জ গ্রামে সরকারি রাস্তার পাশে পিডব্লিউডির জায়গায় যেসব ব্যক্তিরা বাড়ি করে বসেছিল তাদের বুলডোজার দিয়ে ঘর ভাঙ্গার কাজ শুরু হয়। বারুইপুরের সমষ্টির উন্নয়ন আধিকারিক পর্ণা দের নেতৃত্বে বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার নাগাদ বেগমপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখাল ওড়োঞ্চ এলাকায় যায়। সেখানে রাস্তায় ফিতে দিয়ে জমি মেপে পি ডব্লিউ ডি জমির ওপর যেসব বাড়ি তৈরি করা হয়েছে সেগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। সেখানকার এক বাসিন্দার বেবী সরদার বলেন পি ডব্লিউ ডি জায়গা অনেকেই বাড়ি করেছে। আমাদের কোন নোটিশ দেওয়া হয়নি। উঠে যাওয়ার ক্ষেত্রে। তাছাড়া কয়েকজনের বাড়ি ভাঙ্গা হচ্ছে কেন? সবাই এর বাড়ি ভাঙতে হবে। তবে সূত্রের খবর শুধু কাটাখাল এলাকায় সরকারি জমির উপর বেআইনি দখলদারে বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে এমন নয়, মদারাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সরকারি জমিতে বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হবে। মানুষ যেন সতর্ক হয়ে যায়।