কালো বাজারী রুখতে কাছারি বাজারে অভিযান চালালো প্রশাসন

Aug 3, 2026 - 15:55
 4
কালো বাজারী রুখতে কাছারি বাজারে অভিযান চালালো প্রশাসন

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর* মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন কালোবাজারি রুখতে বিভিন্ন বাজারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হবে। সেই মোতাবেক বারুইপুর কাছারি বাজারে রবিবার সাত সকালে এনফোর্সমেন্ট আধিকারিক, বারুইপুর থানার পুলিশ,বারুইপুর পৌরসভা আধিকারিক ও বারুইপুর বি ডিও অফিসের আধিকারিকরা যৌথ উদ্যোগে অভিযান চালায়। কাছারি বাজারে মাছের বাজার,সবজির বাজার, ফলের বাজার মুদিখানা দোকান থেকে শুরু করে সমস্ত বাজার এই অভিযান চালায়। কাছারি বাজারের আলু পেঁয়াজ ব্যবসায়ীদের কাছে যায়।সেখানে আলু পেঁয়াজের কালোবাজারি হচ্ছে কিনা প্রতিটা জিনিসের দাম তারা ভেরিফাই করে। ডিমের বাজারে গিয়ে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। ফলের বাজারের আপেল,কলা,লেবু সহ বিভিন্ন ফলের দাম জিজ্ঞাসা করে। মাছের বাজারে রুই, কাতলা, ইলিশ সহ বিভিন্ন মাছ কত করে যাচ্ছে তার জিজ্ঞাসাবাদ করে। মুদির দোকানে ব্যবসায়ীদের চাল, ডাল, তেল,লঙ্কা, হলুদ থেকে প্রভৃতি জিনিসের দাম প্যাকেট ধরে জিজ্ঞাসাবাদ করে। প্যাকেটের মধ্যে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট,কত দাম সেগুলি খুঁটিয়ে দেখেন। বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করে দেয় জিনিসপত্র দাম রেট চার্ট অনুযায়ী দোকানে ঝুলাতে হবে। দোকানের বাংলায় লেখা হবে। কারণ অনেক মানুষ ইংরেজি বোঝেনা। এন ফোর্সমেন্ট দপ্তরের আধিকারিক বলেন রবিবার সকালে গড়িয়া, রাজপুর, সোনাপুর ও বারুইপুর কাছারি বাজার এই চারটি বাজারে এই অভিযান চালানো হয়।