মুর্শিদাবাদ, স্বরুপপুর: টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, বাইক চালক গুরুতর আহত

Mar 12, 2026 - 07:44
 7
মুর্শিদাবাদ, স্বরুপপুর: টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, বাইক চালক গুরুতর আহত

স্বরুপপুর মানিকের পাকুরতলা এলাকায় মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি মোটরবাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং টোটোও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে বাইকে থাকা যুবক ছিটকে পড়ে এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল এবং চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বাইক চালকের বাড়ি হরিহরপাড়া থানার দুর্লভপুর এলাকায়, আর টোটো চালকের বাড়ি স্বরুপপুরে।

দুর্ঘটনায় টোটো চালকও গুরুতর আহত হন। বর্তমানে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।