মিনাখায় রান্নার গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

Mar 30, 2026 - 08:27
 12
মিনাখায় রান্নার গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

উত্তর ২৪ পরগনার মিনাখায় রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না মেলায় শেষ পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হন তাঁরা।

অভিযোগ, ভোর থেকেই গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বহু গ্রাহক। কিন্তু ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ এসে নোটিশ ঝুলিয়ে জানিয়ে দেয়, এদিন গ্যাস সরবরাহ করা যাবে না। কারণ হিসেবে জানানো হয়, গ্যাসের গাড়ি আসেনি।

এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। পরে তারা মিনাখা থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে সরব হয়েছেন তাঁরা।