মালদা জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো নিয়ে রাজ্যকে নিশানা নিশিত প্রামানিকের
জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামানিক। মালদার মানিকচকে পরিবর্তন যাত্রার সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক মন্তব্য করেন।
নিশিত প্রামানিক বলেন, “যে রাজ্যে রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া হয় না, সেই রাজ্যে জ্ঞানেশ কুমারকে কী সম্মান দেওয়া হবে?” তাঁর অভিযোগ, রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এই পরিস্থিতিতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার সাংবাদিক পদের গরিমাও নষ্ট করছে, যা ঠিক করার প্রয়োজন আছে।
এদিকে এসআইআর ইস্যুতে তৃণমূলের অভিযোগের জবাব দিতে গিয়ে নিশিত প্রামানিক বলেন, “ওনাদের মাথা খারাপ হয়ে গেছে। গত পাঁচ বছরে এই রাজ্যে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তার প্রায়শ্চিত্ত আগে করুন, তারপর মহিলাদের নিয়ে কথা বলবেন।”