বীরভূম সিউড়ি জেলা আদালতে আবার বোমা হুমকির মেল, তল্লাশি বোম স্কোয়াডের

Mar 10, 2026 - 07:05
Mar 10, 2026 - 07:13
 7
বীরভূম সিউড়ি জেলা আদালতে আবার বোমা হুমকির মেল, তল্লাশি বোম স্কোয়াডের

বীরভূম: ফের বোমাতঙ্ক সিউড়ি জেলা আদালতে। সোমবার সিউড়ি বার কাউন্সিলের ভোট চলাকালীন আদালতে বোমা রাখার হুমকি দিয়ে মেল আসায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।

জানা গিয়েছে, জেলা বিচারকের কাছে একটি ই-মেলের মাধ্যমে আদালতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং সেখানে তল্লাশি শুরু করে বোম স্কোয়াড। আদালতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগেও একই ধরনের হুমকি মেল এসেছিল আদালতে। ফলে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান, হুমকি মেল পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্যদিকে বিজেপির অভিযোগ, এর সঙ্গে জামাতের যোগ থাকতে পারে।

বারবার এ ধরনের বোমাতঙ্কের জেরে আইনজীবী থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। পাশাপাশি এই পরিস্থিতিতে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে।