বায়ুসেনার হেলিকপ্টারে ভোেট পরিস্থিতি পর্যবেক্ষণ সিইও মনোজ কুমার আগরওয়ালের

Apr 22, 2026 - 15:06
 12
বায়ুসেনার হেলিকপ্টারে ভোেট পরিস্থিতি পর্যবেক্ষণ সিইও মনোজ কুমার আগরওয়ালের

দেশের নির্বাচনী ব্যবস্থায় এক নজির গড়লেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যের সিইও বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে আকাশপথে ভোটের প্রস্তুতি ও পরিস্থিতি খতিয়ে দেখলেন।

সোমবার সকাল থেকে উত্তরবঙ্গের তিন জেলা-মালদা, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আকাশপথে পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়।

মঙ্গলবার কোচবিহার থেকে বায়ুসেনার কপ্টারে সরাসরি পশ্চিম মেদিনীপুর যাওয়ার কথা রয়েছে সিইও-র। পরিদর্শন শেষে বিকেলেই কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে।

দুই দিনের এই সফরে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে যাচাই এবং জেলা স্তরের কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করাই মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, অতীতে হেলিকপ্টার ব্যবহার করে ভোেট পরিস্থিতি খতিয়ে দেখা হলেও বায়ুসেনার কপ্টার ব্যবহারের নজির এই প্রথম।

এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।