বাংলা নববর্ষের প্রাক্কালে শিলিগুড়িতে জমে উঠছে ফলের বাজার, কেনাকাটায় ব্যস্ত শহরবাসী

Apr 14, 2026 - 16:06
 6
বাংলা নববর্ষের প্রাক্কালে শিলিগুড়িতে জমে উঠছে ফলের বাজার, কেনাকাটায় ব্যস্ত শহরবাসী

শিলিগুড়ি:

আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন তুঙ্গে। শহরের দোকান-বাজারে উপচে পড়ছে মানুষের ভিড়, কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ।

ইতিমধ্যেই শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লক্ষ্মী-গণেশের প্রতিমা বিক্রি। বছরের প্রথম দিনে অনেকেই লক্ষ্মী ও গণেশের আরাধনা করে শুভ সূচনা করেন। সেই কারণেই গোষ্ঠ পাল মূর্তি সংলগ্ন এলাকায় ছোট, মাঝারি ও বড় আকারের লক্ষ্মী-গণেশের প্রতিমা বিক্রি হতে দেখা যাচ্ছে।

নববর্ষকে ঘিরে জমে উঠতে শুরু করেছে ফলের বাজারও। ধীরে ধীরে ক্রেতাদের ভিড় বাড়ছে বিভিন্ন ফলের দোকানে। বাজারে এখন বিক্রি হচ্ছে আম, তরমুজ, ডাবসহ নানান ধরনের মৌসুমি ফল।

ফল বিক্রেতাদের কথায়, নববর্ষ উপলক্ষে ব্যবসা ভালোই শুরু হয়েছে এবং শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। উৎসবের আমেজে শিলিগুড়ি শহর এখন একেবারে রঙিন হয়ে উঠেছে।