প্রচারে নেমে রাজমিস্ত্রির ভূমিকায় ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট

Apr 7, 2026 - 07:26
 16
প্রচারে নেমে রাজমিস্ত্রির ভূমিকায় ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট

ঘাটাল: ভোটের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে অভিনব উদ্যোগ নিলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। রবিবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে বেরিয়ে পড়েন তিনি।

দিনের শুরুতে দাসপুরের রাজনগর এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন প্রার্থী। এরপর জনসংযোগে বেরিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার খোঁজখবর নেন।

এদিন প্রচারের মাঝে তাঁকে এক ভিন্ন ভূমিকায় দেখা যায়। স্থানীয় এক জায়গায় রাজমিস্ত্রির কাজ করতে নেমে পড়েন শীতল কপাট। ইট-বালি হাতে নিয়ে সাধারণ শ্রমিকদের সঙ্গে কাজ করতেও দেখা যায় তাঁকে। তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে কৌতূহল তৈরি হয় এলাকায়।

বৃষ্টিভেজা সকালে এমন কর্মসূচিতে অংশ নিয়ে প্রার্থী জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা ও পরিশ্রমকে কাছ থেকে বোঝার জন্যই তাঁর এই প্রয়াস।

সবমিলিয়ে, ভোটের আগে ঘাটালে বিজেপি প্রার্থীর এই ব্যতিক্রমী প্রচার মানুষের নজর কাড়ল।