পূর্বস্থলী: বিধানসভা ভোটের আগে পাঁচ কেজির উপর বোমার মসলা উদ্ধার, গ্রেপ্তার সাহাবিল শেখ

Mar 11, 2026 - 19:55
 6
পূর্বস্থলী: বিধানসভা ভোটের আগে পাঁচ কেজির উপর বোমার মসলা উদ্ধার, গ্রেপ্তার সাহাবিল শেখ

পূর্বস্থলী: বিধানসভা ভোটের আগে গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ বুধবার রাতে কয়েকটি প্যাকেটে থাকা পাঁচ কেজির বেশি বোমার মশলা উদ্ধার করেছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাহাবিল শেখ নামে এক ব্যক্তিকে, যিনি পূর্বস্থলীর ছাতনি এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, বুধবার রাতে বেনাকর মোড় থেকে অভিযুক্তকে বোমার মশলা সমেত গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে পাঁচ কেজির বেশি বোমার মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, ধৃত এই বিপুল পরিমাণ বোমার মশলা কোথায় নিয়ে যাচ্ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল।

ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে কালনা আদালতে পাঠানো হয়েছে।