নোয়াপাড়ায় তৃণমূলে বড় ধাক্কা! দল ছাড়ার ঘোষণা সুনীল সিংয়ের, বিজেপিতে যোগের জল্পনা

Mar 31, 2026 - 07:46
 16
নোয়াপাড়ায় তৃণমূলে বড় ধাক্কা! দল ছাড়ার ঘোষণা সুনীল সিংয়ের, বিজেপিতে যোগের জল্পনা

ভোটের মুখে নোয়াপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কার ইঙ্গিত। গারুলিয়া পুরসভার তিনবারের চেয়ারম্যান ও নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং প্রকাশ্যেই দল ছাড়ার ঘোষণা করলেন।

তিনি নিজের মাথার উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি সরিয়ে দিয়ে জানান, "আজ থেকে আর তৃণমূলে নেই।"

সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি বিজেপির 'গ্রিন সিগন্যাল' পেলেই কাজ শুরু করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সুনীল সিংয়ের অভিযোগ, দল তাঁর উপর আস্থা রাখছে না, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, গতকালও আইপ্যাকের তরফে তাঁকে মানানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

ভোটের ঠিক আগে এই ঘটনাকে বড়সড় রাজনৈতিক ভাঙন হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।