দ্বিতীয় দফার আগে কাঁকসায় কড়া নাকা চেকিং, অজয় সেতুতে ২৪ ঘণ্টা নজরদারি

Apr 25, 2026 - 13:21
 22
দ্বিতীয় দফার আগে কাঁকসায় কড়া নাকা চেকিং, অজয় সেতুতে ২৪ ঘণ্টা নজরদারি

দুর্গাপুর।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কাঁকসা এলাকায় কড়া নাকা চেকিং শুরু করেছে পুলিশ ও প্রশাসন। বীরভূম থেকে গলসি বিধানসভার সংযোগস্থলে, বিদবিহারের জয়দেব সেতুতে ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছেন সশস্ত্র পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা।

এই গুরুত্বপূর্ণ সংযোগপথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। সেই কারণেই এখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। চারচাকা ও দুইচাকা গাড়ি থামিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি যাত্রীদের নাম-ঠিকানাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৭তারিখে এই এলাকায় ভোট গ্রহণকে সামনে রেখে কোনওভাবেই বেআইনি কার্যকলাপ বা অবৈধ সামগ্রী পরিবহন বরদাস্ত করা হবে না। বিশেষ করে নগদ টাকা, মদ বা ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনও সামগ্রী পাচার রুখতেই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশন-এর আধিকারিকদের উপস্থিতি গোটা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করছে। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় নিরাপত্তা ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে