দুর্গাপুরে একসাথে মনোনয়ন জমা সিপিএমের চার প্রার্থীর, শক্তি প্রদর্শন মিছিলে

Apr 2, 2026 - 10:09
 6
দুর্গাপুরে একসাথে মনোনয়ন জমা সিপিএমের চার প্রার্থীর, শক্তি প্রদর্শন মিছিলে

দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের

আগে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে একযোগে মনোনয়নপত্র জমা দিলেন সিপিএমের চার প্রার্থী। এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন তারা।

মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন-দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সীমান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের প্রভাস চট্টোপাধ্যায়, দুর্গাপুর পাশ্চমের প্রভাস সাঁই, রানীগঞ্জের নারান বাউরি এবং পাণ্ডবেশ্বরের প্রবীর মণ্ডল।

দলীয় সূত্রে জানা গেছে, চার প্রার্থী একসাথে মনোনয়ন জমা দিয়ে ঐক্যের বার্তা দিতে চেয়েছেন। মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনের আগে এই যৌথ মনোনয়ন কর্মসূচিকে ঘিরে সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে।