‘দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? অমিত শাহের কাছে কি তার উত্তর আছে?’— প্রশ্নে সরব অভিষেক

Apr 11, 2026 - 00:16
 5

রাজ্য রাজনীতিতে ফের চড়ল উত্তাপ। আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে এনে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক জনসভা থেকে তিনি প্রশ্ন ছুড়ে দেন,

“দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? এই প্রশ্নের উত্তর কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিতে পারবেন?”

অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। তাঁর দাবি, দেশের নিরাপত্তা ও কূটনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে এবং কেন্দ্রকে সেই বিষয়ে স্বচ্ছতা দেখাতে হবে।

এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আবহে এমন মন্তব্য যে নতুন করে রাজনৈতিক তরজা উসকে দেবে, তা বলাই বাহুল্য।