তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার

May 21, 2026 - 14:24
 6
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার

বিধাননগর পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার-কে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানা-র পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোেগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার রাতে পুলিশ তাঁকে আটক করার বুধবার রাতে পুলিশ গুদিক আটক নির্দেীর পর গ্রেফতার করে। যদিও কোন নির্দিষ্ট মামলায় এই পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি পুলিশ।

রাজনৈতিক মহলে রঞ্জন পোদ্দারকে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু-র ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই পরিচিত বলে জানা যায়। তাঁর গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানা-র পুলিশ।