নিখোঁজ পরিযায়ী শ্রমিক মইদুল শেখের খোঁজে উদ্বিগ্ন পরিবার

May 21, 2026 - 13:27
 3
নিখোঁজ পরিযায়ী শ্রমিক মইদুল শেখের খোঁজে উদ্বিগ্ন পরিবার

মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত দেওয়ানপাড়া অঞ্চলের কালিয়াগাছি এলাকার বাসিন্দা মইদুল শেখ (২৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁর খোঁজ না মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বাবার সঙ্গে পরিযায়ী শ্রমিকের কাজে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এলাকায় গিয়েছিলেন মইদুল। কাজ শেষ হওয়ার পর বাজার করতে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর কর্মস্থল বা বাড়িতে ফিরে আসেননি।

পরিবারের দাবি, মইদুল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর কোনও খোঁজ না পাওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। ইতিমধ্যেই লালগোলা থানা-য় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজখবর চালাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যদি কেউ মইদুল শেখকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনও তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ যুবককে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের কাছে খবরটি ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।