মালদার অতিরিক্ত জেলাশাসককে তলব ইডির, বালি মাফিয়াদের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২০ মে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
জানা গিয়েছে, এর আগেও গত ১৫ মে সংশ্লিষ্ট আধিকারিককে নোটিশ পাঠিয়েছিল ইডি। তবে সেদিন তিনি হাজিরা দেননি বলে জানা যায়। এরপর ফের নতুন করে তলব করা হয়েছে তাঁকে।
প্রশাসন সূত্রের খবর, ঝাড়গ্রামে কর্মরত থাকাকালীন বালি মাফিয়াদের সঙ্গে যোগসূত্র এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে সূত্রের দাবি।
যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।