জ্বালানি, ভোটার তালিকা ও কেন্দ্রের নীতিতে সরব মুখ্যমন্ত্রী, তোপ দাগলেন একাধিক ইস্যুতে

Mar 28, 2026 - 08:03
 14
জ্বালানি, ভোটার তালিকা ও কেন্দ্রের নীতিতে সরব মুখ্যমন্ত্রী, তোপ দাগলেন একাধিক ইস্যুতে

কলকাতা: একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-বিভিন্ন বিষয় তুলে ধরেন।

জ্বালানির দাম প্রসঙ্গে তিনি বলেন, "আগে তো দাম কমুক। আগে হাজার শতাংশ বাড়িয়ে দিয়েছে। গ্যাসের কী হলো?" পাশাপাশি হলদিয়ায় উৎপাদিত গ্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "নির্বাচনের জন্য যেন সেই গ্যাস বাইরে সরিয়ে না দেওয়া হয়, সেটাই আমরা চাই।"

ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে 'অ্যাডজুডিকেশন' প্রক্রিয়ার নাম করে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, "বুকের পাটা থাকলে আগে তালিকা প্রকাশ করুন। জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে নাম তোলার ব্যবস্থা করা হোক। আইনজীবী কি আমরা দেবো?"

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, নির্দিষ্ট

একটি সম্প্রদায়কে লক্ষ্য করে বড় সংখ্যায় নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "এর বিহিত হবেই। ধর্মের কল বাতাসে নড়ে-রামনবমীর দিন এই কথাই বললাম।"এর পাশাপাশি তিনি একটি বিমান যাত্রার অভিজ্ঞতার কথাও উল্লেখ করে বলেন, "পাইলট খুব ভালো ছিল, জীবন বাঁচিয়েছে।”