চাকদহে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আয়কর দপ্তরের হানা, চাঞ্চল্য এলাকায়

Feb 27, 2026 - 08:30
 18
চাকদহে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আয়কর দপ্তরের হানা, চাঞ্চল্য এলাকায়

নদিয়া জেলার চাকদহ শহরে বৃহস্পতিবার ভোরবেলা আয়কর দপ্তরের অভিযানে চাঞ্চল্য ছড়ায়। আয়কর দপ্তর-এর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান এক ব্যবসায়ীর বাড়িতে।

জানা গিয়েছে, চাকদহ থানার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। ভোররাতে চারজন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন। আচমকা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ঘুম ভাঙতেই এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, টোটন দত্তকে সঙ্গে নিয়েই তাঁর বাড়ির পাশাপাশি একাধিক ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালানো হয়। যদিও ঠিক কী অভিযোগে বা কোন সূত্র ধরে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে অভিযান চলেছে বলে জানা গিয়েছে।