গ্যাস না পেয়ে ক্ষোভ, আশ্রমপাড়ায় লাইনে ভিড়-প্রচারে বিরতি দিয়ে পৌঁছালেন গৌতম দেব

Apr 3, 2026 - 14:58
 17
গ্যাস না পেয়ে ক্ষোভ, আশ্রমপাড়ায় লাইনে ভিড়-প্রচারে বিরতি দিয়ে পৌঁছালেন গৌতম দেব

শিলিগুড়ি, বুধবার: শহরের আশ্রমপাড়ায় সকাল থেকেই গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। অভিযোগ, বুকিং নেওয়ার পরও গ্রাহকদের গ্যাস দেওয়া হচ্ছে না, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন গৌতম দেব। তিনি জানান, আগামী দু'দিনের মধ্যে গ্যাস সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তাতেও সমস্যা না মিটলে HP গ্যাসের সদর দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি।