কয়লা পাচার মামলায় আই-প্যাকের ডিরেক্টর গ্রেফতার, ইডির জালে ভিনেশ চান্ডেল
নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে বড়সড় পদক্ষেপে আই-প্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর এক ডিরেক্টরকে গ্রেফতার করল প্রয়োগকারী সংস্থা ইডি। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ভিনেশ চান্ডেল।
ইডি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বহুল আলোচিত কয়লা পাচার মামলায় জড়িত থাকার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গত ২ এপ্রিল দিল্লিতে ভিনেশ চান্ডেলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা আগামী দিনে তদন্তের গতিপথে প্রভাব ফেলতে পারে।
ভোটের আগে এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।