কামারহাটিতে গ্যাস সিলিন্ডার 'বউ' সাজিয়ে পালকিতে প্রচার, অভিনব উদ্যোগ মদন মিত্রের

Mar 30, 2026 - 09:41
 9
কামারহাটিতে গ্যাস সিলিন্ডার 'বউ' সাজিয়ে পালকিতে প্রচার, অভিনব উদ্যোগ মদন মিত্রের

ভোটের প্রচারে অভিনবত্বে ফের নজর কাড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। কামারহাটি ২৮ নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডারকে 'বউ' সাজিয়ে পালকিতে তুলে প্রচার করতে দেখা গেল তাঁকে।

স্থানীয় মানুষের মধ্যে রান্নার গ্যাসের অভাব ও হয়রানির বিষয়টি তুলে ধরতেই এই অভিনব প্রচার বলে জানান প্রার্থী। গ্যাস সিলিন্ডারকে বউয়ের মতো সাজিয়ে, বরন করে পালকিতে নিয়ে এলাকায় ঘুরে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেন তিনি।

মদন মিত্রের কথায়, সাধারণ মানুষ যেভাবে রান্নার গ্যাসের জন্য সমস্যায় পড়ছেন, সেই বাস্তব চিত্র জনসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ। এটি একপ্রকার প্রতিবাদের ভাষা বলেও জানান তিনি।

এই অভিনব প্রচার ঘিরে এলাকায় কৌতূহল ও চর্চা শুরু হয়েছে। অনেকেই তা দেখতে ভিড় জমান এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।