কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সংগঠন চাঙ্গা করতে বার্তা উজ্জ্বল চ্যাটার্জির

Mar 21, 2026 - 09:53
 9
কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সংগঠন চাঙ্গা করতে বার্তা উজ্জ্বল চ্যাটার্জির

বীরভূমের রাজনগর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎকার সভা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সভায় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। তাঁর সঙ্গে ছিলেন ছাত্র-যুব নেতা রমা রঞ্জন চ্যাটার্জি, রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, মলয় রায়, সুদীপ ব্যানার্জি-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থক।

এই সভায় সংগঠনের সমস্ত স্তরের কমিটি ও সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ বাড়ানো এবং দলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, সারা বছর যেমন মানুষের পাশে থাকা হয়, তেমনভাবেই আগামী দিনেও ঘরে ঘরে পৌঁছে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

উজ্জ্বল চ্যাটার্জির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। তাঁরা জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অন্যদিকে, কর্মীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করে উজ্জ্বল চ্যাটার্জিও জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।