উত্তর ২৪ পরগনার বসিরহাটে বেআইনি মাটির গাড়ির ধাক্কায় দুই মৃত, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Feb 22, 2026 - 11:10
 13
উত্তর ২৪ পরগনার বসিরহাটে বেআইনি মাটির গাড়ির ধাক্কায় দুই মৃত, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

বসিরহাট, উত্তর ২৪ পরগনা: বেআইনি মাটির গাড়ির ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মাটিয়া থানার রাজাপুর এলাকা। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখান।

ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার খোলাপোতা টু মালঞ্চ রোডের রাজাপুর এলাকায়। অভিযোগ, গতকাল রাতে বেপরোয়া গতিতে আসা একটি মাটিভর্তি গাড়ি দুই পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতাল-এ নিয়ে গেলে সেখানেই তাঁরও মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের মদতেই বেআইনি মাটির ব্যবসা চলছে। অভিযোগ, টাকার বিনিময়ে এই অবৈধ কারবারে সহায়তা করছে মাটিয়া থানা পুলিশ।

বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার, বেআইনি মাটির ব্যবসা বন্ধ এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী