উত্তর ২৪ পরগনার বসিরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার দুই কুখ্যাত দুষ্কৃতী
উত্তর ২৪ পরগনার বসিরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার দুই কুখ্যাত দুষ্কৃতী
পুলিশ সূত্রে জানা গেছে, বহুদিন ধরে এদের ওপর নজর রাখছিল বসিরহাট থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ তারা বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ এই অভিযানকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভবিষ্যতেও এলাকার নিরাপত্তা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।