উত্তর ব্যারাকপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, অর্জুন সিংয়ের হাত ধরে শিবির বদল

Mar 21, 2026 - 10:30
 8
উত্তর ব্যারাকপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, অর্জুন সিংয়ের হাত ধরে শিবির বদল

উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। ওই ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মৃন্ময় কাশ্যপী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।

দলবদলের পর মৃন্ময় কাশ্যপীর অভিযোগ, তৃণমূলে থেকে তিনি যথাযথ সম্মান পাচ্ছিলেন না। পাশাপাশি খাদ্য কেলেঙ্কারি মামলায় জেল থেকে ফেরত আসা এক ব্যক্তিকে প্রার্থী করার সিদ্ধান্তেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এই দুই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এই যোগদানের ঘটনাকে ঘিরে উত্তর ব্যারাকপুরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। নির্বাচনের মুখে এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।