অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর, রোড শোয়ে জমজমাট প্রচার

Apr 4, 2026 - 10:17
 8
অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারীর, রোড শোয়ে জমজমাট প্রচার

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়েই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

মনোনয়ন জমা দেওয়ার আগে হাজরা মোড়ে একটি সভা করেন বিজেপি নেতৃত্ব। এরপর সেখান থেকে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। রাস্তাজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়।

মনোনয়ন পর্ব শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দর হয়ে অসমের উদ্দেশে রওনা দেন। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে