শুরু হল বাড়ি বাড়ি ভোট গ্রহণ, তমলুকে বিশেষ উদ্যোগে খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা
তমলুক:
আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
মূলত বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোেট কর্মীরা সরাসরি বাড়িতে গিয়ে ভোেট গ্রহণ করছেন, যাতে কোনও ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।
এদিন সকালে মহিষাদলসহ জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করতে দেখা যায় নির্বাচনী কর্মীদের। পুরো প্রক্রিয়ায় ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।
এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররাও। অনেকেই জানিয়েছেন, শারীরিক অসুবিধার কারণে বুথে গিয়ে ভোট দেওয়া সম্ভব হয় না, তাই এই ব্যবস্থা তাঁদের জন্য অত্যন্ত সহায়ক।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।