ভোটের আগে সীমান্তে বিস্ফোরক মজুদের চাঞ্চল্য, নদিয়ায় বোমা নিষ্ক্রিয় করল স্কোয়াড

Apr 6, 2026 - 06:36
 13
ভোটের আগে সীমান্তে বিস্ফোরক মজুদের চাঞ্চল্য, নদিয়ায় বোমা নিষ্ক্রিয় করল স্কোয়াড

নদিয়া: বিধানসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরক মজুদ করে রাখার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল। নদীয়ার করিমপুর থানার কাঠালিয়া এলাকায় একটি কলাবাগান থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় তৎপর হয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই কলাবাগানের মধ্যে প্রায় ৬টি তাজা বোমা মজুদ করে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমাগুলি চিহ্নিত করে এবং এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।

রবিবার বোম স্কোয়াড এসে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি একটি খোলা ও নিরাপদ পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। গোটা প্রক্রিয়ার সময় নৌষ্ক্রয় করে। গৌটা প্রাক্রয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-নির্বাচনের আগে এই বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল? পরিকল্পিতভাবে কোনও অশান্তি ছড়ানোর ছক ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে করিমপুর থানার পুলিশ।

ভোটের মুখে এই ধরনের ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।