ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মায়ের ১০৪ তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করে বারুইপুরে।

Jun 19, 2026 - 15:28
 6
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মায়ের ১০৪ তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করে বারুইপুরে।

 *প্রদীপ কুমার সিংহ* *বারুইপুর* ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদর দাস মোদির মায়ের ১০৪ তম জন্মদিন উপলক্ষে প্রথম বছরে ছাত্রী চান্দ্রেয়ী নস্করের

 ভাবনায় তার বাবা কাকুদের উদ্যোগে বারুইপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাসন সরদার পাড়া এলাকায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান অনুষ্ঠানটি প্রথম বছর পদার্পণ করে। চান্দ্রেয়ী সাংবাদিকদের বলে ছোটবেলা থেকেই নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত। বাবাকে কিছুদিন আগে বলেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের ১০৪ তম জন্মদিন উপলক্ষে এলাকার সকলকে নিয়ে একটি রক্তদান শিবির কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় কিনা। বাবাও কাকুদের প্রচন্ড সহযোগিতায় অতি অল্প কিছুদিনের মধ্যেই রবিবার সকাল থেকে নিজের বাড়িতে এই অনুষ্ঠানটি করা হয়। চান্দ্রেয়ী আরো বলে বিভিন্ন ক্লাব সংগঠন গুলি বিভিন্ন মুনিঋষিদের জন্মদিন ১৫ই আগস্ট সহ বিশেষ দিনগুলিতে রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান করে। কিন্তু নরেন্দ্র মায়ের কথা খুব একটা কেউ ভাবে না। সেই জন্যই বাবা কাকাদের উদ্যোগে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এই অনুষ্ঠানে যোগদান করে। বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেহেতু প্রধানমন্ত্রীর মায়ের ১০৪ তম জন্মদিন সেই উপলক্ষে প্রধানমন্ত্রী মায়ের প্রতিকৃতিতে ফুলের মালা পায়েস,মিষ্টান্ন চা-বিস্কুটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আসতে পেরে এলাকার মানুষ খুব উচ্চশিত আনন্দিত হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল দশটার সময় তা চলে বিকেল চারটে পর্যন্ত। মহিলা ও পুরুষ মিলে মোট ৮৫ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করে। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে পদ্মফুল উপহার দেয়া হয়।