ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, শান্তিপূর্ণ ভোটের বার্তা ডিইও-র

Apr 18, 2026 - 07:17
 13
ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, শান্তিপূর্ণ ভোটের বার্তা ডিইও-র

কলকাতা:

আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে ভবানীপুর থানার সামনে থেকে সাঁজোয়া গাড়ি নিয়ে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী।

এলাকায় নিরাপত্তা ও আস্থা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রুট মার্চে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের ডিইও রনধীর কুমার। তিনি রাস্তায় থাকা দোকানপাটে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান।

প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে-ভোট চলাকালীন কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোেট দিতে পারেন, সেই লক্ষ্যেই এই রুট মার্চ বলে জানা গিয়েছে।

এদিনের এই পদক্ষেপে এলাকায় নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে প্রশাসন।