বিএলও-র গাফিলতিতে ভোেট বঞ্চিত তরুণী, পরদিন স্লিপ পৌঁছতেই গ্রামজুড়ে বিক্ষোভ মালদা।
মালদা।
ভোটের দিন স্লিপ না পেয়ে ভোট দিতে পারলেন না এক তরুণী। আর ভোটের পরদিন সেই স্লিপ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ল গোটা গ্রাম। ঘটনাটি মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে।
অভিযোগ, সিহিপুর গ্রামের ২২৩ নম্বর বুথের বাসিন্দা হুশনারা বেগম ভোটের দিন বারবার বিএলও-র কাছে ভোটার স্লিপ চেয়েও তা পাননি। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। অথচ পরের দিনই তার বাড়িতে পৌঁছে যায় সেই ভোটার স্লিপ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণীর পরিবার-সহ গ্রামবাসীরা। বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়।
এই ঘটনায় কাঠগড়ায় ওঠেন সংশ্লিষ্ট বিএলও আখতার হোসেন। যদিও তিনি গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, "দুই ব্যক্তিকে এক মনে করেই এই ভুল হয়েছে।"
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোেট প্রক্রিয়ায় এমন গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।